সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সমব্যাথী প্রকল্পের টাকা না পাওয়াই অঞ্চল প্রধানের বিরুদ্ধে দুর্নীত

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার | আপডেট: ০৮:০৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার

সমব্যাথী প্রকল্পের টাকা না পাওয়াই অঞ্চল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধর্নায় ।

 

পূজা দাস ঠাকুর,মালদা:

সমব্যাথী প্রকল্পের টাকা না পাওয়াই অঞ্চল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এবারে মালদা ইংরেজবাজার ব্লকের সামনে ধর্নায় বসলে কাজি গ্রাম অঞ্চলের বাসিন্দা। এদিন এই অঞ্চলের বাগবাড়ি, ৫২ বিঘা সহ একাধিক এলাকার মহিলারা সমব্যাথী প্রকল্পের দুই হাজার টাকা করে না পেয়ে ব্লক দপ্তরের সামনে ধর্নায় বসেন। ওইসব এলাকার মহিলাদের অভিযোগ কারো স্বামী এক বছর আবার কারো স্বামী ছয় মাস আগে মারা গেছে। কিন্তু সমব্যাথী প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পাননি। কাজি গ্রাম অঞ্চলের প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই আজ তারা ব্লক দপ্তরের সামনে ধরনায় বসেছেন।

অন্যদিকে এই বিষয়ে মালদা ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী জানান সমব্যাথী প্রকল্পের টাকা পঞ্চায়েতগুলি কে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কাজি গ্রাম অঞ্চলের উপভোক্তা কেন সেই টাকা এখনো পাননি বিষয়টি খতিয়ে দেখছেন।