রেল বীমা ব্যাংক সরকারী সম্পত্তিকে বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ
অরিজিৎ মাইতি পূর্ব মেদিনীপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার | আপডেট: ০৬:৩৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার
বিজেপি সরকারের রেল,বীমা, ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার তমলুকে বিক্ষোভ মিছিল করল শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি। হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। দশটি ট্রেড ইউনিয়নের ডাকা প্রতিবাদ দিবসের অঙ্গ হিসাবে এই কর্মসূচি। নেতৃত্ব দেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জ্ঞানানন্দ রায়, জেলা কমিটির সদস্য সঞ্জয় জানা,শ্রীবন্তী মাজী, কৃষ্ণা প্রধান প্রমুখ।
জ্ঞানানন্দ রায় বলেন, অবিলম্বে জনগণের সম্পত্তি সরকারী প্রকল্পের বেসরকারিকরণের নীতি বাতিল করুক সরকার। সরকার দাবি না মানলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে দেশজুড়ে।
