রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কংগ্রেসের উদ্যোগে প্রাক্তন রাষ্ট্রপতির স্বরণসভা রাজনগরে

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩৪ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার | আপডেট: ১০:৩৪ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

বীরভূমের রাজনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণসভা অনুষ্ঠিত হলো রাজনগরে।
  রাজনগরের সাধারণ পাঠাগার এর মুক্তমঞ্চে প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্য দান এবং তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী, সহ-সভাপতি চঞ্চল চ্যাটার্জী, জেলা কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠনের সভাপতি বিবেকানন্দ সাউ, আই.এন.টি.ইউ.সির জেলা সভাপতি মৃণাল ঘোষ, জেলা কংগ্রেস সম্পাদক অমর মালী, রাজনগর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি বুদ্ধদেব দাস, কার্যকরী সভাপতি সেখ মন্টু সহ অন্যান্যরা। 

​​​​