সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদা আদিবাসী রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে ভারত স্কাউটস্

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার | আপডেট: ০৯:২৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার

মালদা আদিবাসী রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা ও লায়ন্স ক্লাব আদি মালদার সহযোগিতায়, হবিবপুর সামু হেমরম উচ্চ বিদ্যালয়ে সোমবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ২৬ জন আদিবাসী স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বি ডি ও শুভজিৎ জানা, মালদা জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ সরলা মূর্মু, লায়ন্স ক্লাব আদি মালদার সদস্য বিনিময় ভট্টাচার্য্য ,লায়ন্স ক্লাব ডি সি ৩২২F ব্লাড ডোনেশন কেশব মিত্র, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সভাপতি ডা: তুষার কান্তি বণিক প্রমূখ মালদা আদিবাসী রিক্রিয়েশন ক্লাব এর সম্পাদক প্রভাত কিস্কু প্রমূখ।