ট্রেনের ধাক্কায় মৃত্যু পূর্ণবয়স্ক হনুমানের
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার | আপডেট: ০৫:৪৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার
।।ট্রেনের ধাক্কায় মৃত্যু পূর্ণবয়স্ক হনুমানের ll
শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত মানিকতলা এলাকায় একদল হনুমান রেললাইন এর উপর নিজ মনে বসে ছিল l সেই মুহূর্তে দ্রুত গতিতে ছুটে আসে স্পেশাল ট্রেন l হনুমান দলের বাকি সবাই লাইন থেকে সরে গেলেও সরতে পারেনী একটি পূর্ণবয়স্ক হনুমান l ট্রেনের বাড়ি খেয়ে সে ছিটকে পড়ে ট্রেন লাইন এর পাশে l আশেপাশের লোকজন ছুটে এসে তাকে প্রথমে বিডিও অফিসে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় l সেখানে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় l তার কিছুক্ষণ পরে মৃত্যু হয় হনুমানের l স্থানীয়রা বনদপ্তরের আধিকারিক দের সাথে যোগাযোগ করে l মৃত হনুমানটি সৎকার করার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়ে হাবড়া থানায় নিয়ে আসে । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ll
