সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মুর্শিদাবাদ জেলার জলঙ্গীর ১৪১ নং বিএসএফ দোয়রামপুর বি ও পি এরি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রোববার | আপডেট: ১০:১০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রোববার

মুর্শিদাবাদ জেলার জলঙ্গীর ১৪১ নং বিএসএফ দোয়রামপুর বি ও পি এরিয়া থেকে ২৫০ টি বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার

 

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :

ভারত বাংলাদেশ সীমান্ত গালুয়া দোয়রামপুর বিএসএফ ক্যাম্পের ১৪১ নং জওয়ানেরা ডী আই বি সূত্রে পাওয়া খবরের পরে সীমান্তে তল্লাশি চালান তখন বিএসএফ জওয়ানেরা উদ্ধার করেন ২৫০ টি বোতল ফেনসিডিল এবং ৫ কেজি গাঁজার একটি প্যাকেট। 

বিএসএফের ডিআইবি সূত্রে জানা যায় যে ভারত বাংলাদেশ জিরো পয়েন্ট থেকে ২২০০ মিটার এবং বিওপি ৫৫০ মিটার দূরত্ব থেকে উদ্ধার করেন।যদিও সূত্রের খবর ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা।বিএসএফ সূত্রে জানা গিয়েছে প্রতিনিয়ত চলছে কঠোর পাহারা সব সময় দেশ রক্ষার জন্য নিজেদের কে নিয়োজিত করেছে বিএসএফের জওয়ানরা তাই কোনো চোরাচালান সফল হতে দিচ্ছেন না ।