সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

‌লোয়াইর‌পোয়া‌তে অপ‌রি‌চিত ব‌্যক্তির অর্ধপচা লাশ উদ্ধার

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রোববার | আপডেট: ০৬:৪০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রোববার

আসাম-ত্রিপুরা জাতীয় সড়ক সংলগ্ন ‌লোয়াইরপোয়াতে অপ‌রি‌চিত ব‌্যা‌ক্তির অর্ধপচা মৃত‌দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল‌্য। বাজা‌রিছড়া থানা‌ধিন লোয়াইরপোয়া এলাকার বিশ নম্বর সেকশনের আট নং জা‌তিয় সড়‌ক লাগোয়া পুরানো এমভি গেটের পাশে শনিবার বিকালে এক অজ্ঞাত পরিচিত ব‌্যা‌ক্তির অর্ধপচা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের ম‌নে চাঞ্চল‌্য বিরাজ করছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হবে। কিভাবে এই ব‌্যা‌ক্তি‌র মৃত্যু হলো তা এখনও স্পষ্ট হয়নি। ঘটনার খবর পে‌য়ে চুড়াইবাড়ি পু‌লিশ ফাড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ মৃতদেহ‌টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে স্থানীয় এইচপি ধাবার কাছে একজন ভবঘুরে থাকতো দীর্ঘদিন ধরে। পুরানা এমভি গেটের একটি পরিত্যক্ত ঘরের বারান্দায় তাকে খাওয়া দাওয়ার সবকিছুই ব‌্যবস্থা করে দিতেন স্থানীয় ধাবার মালিক শর্মা‌জি। গত কয়েকদিন থেকে সে নিখোঁজ ছিল। তার কোনো সন্ধ্যান পাওয়া যাচ্ছিল না। এরইমধ্য শুক্রবার এলাকা থেকে দূর্গন্ধ বের হচ্ছিল। পরে শনিবার দূর্গন্ধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় জনগন খোজাখুজি শুরু করে। পরে তারা এমভি গেটের বারান্দায় মৃতদেহটি দেখতে পায়।