মাল তৃণমূলের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনীর উদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রোববার | আপডেট: ০৪:০৬ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রোববার
মালদা , ০৫ সেপ্টেম্বর । তৃণমূলের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনীর উদ্যোগে ইংরেজবাজার পুরসভার ওয়ার্ড ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত হলো। শনিবার দুপুরে মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাস ভবনের কনফারেন্স হলে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ওই সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণ দাস , ইংরেজবাজার টাউন সভাপতি সন্তোষ ঠাকুর সহ অন্যান্যরা।
এদিন সংগঠনের শক্তি বৃদ্ধি এবং সদস্য সংখ্যা বাড়ানোর ওপর আলোচনা হয়। ইংরেজবাজার শহরের প্রতিটি ওয়ার্ডে জয় হিন্দ বাহিনীর আগামী দিনে সামাজিক গঠনমূলক কর্মসূচি ওপর দিয়েই কাজ করবে বলে এদিনের এই কর্মীসভায় আলোচনা হয়েছে।
