সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডাম্পারের সাথে একটি ট্রলি মুখোমুখি সংঘর্ষে জখম দুই গাড়ি চালক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রোববার | আপডেট: ০৪:০৩ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রোববার

ডাম্পারের সাথে একটি ট্রলি মুখোমুখি সংঘর্ষে জখম দুই গাড়ি চালক।   

পূজা দাস ঠাকুর, মালদা:
মালদা জেলার বামনগোলার পাকুয়াহাটের নেতাজি মোর সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে একটি ডাম্পারের সাথে একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। জখম হয়েছেন দুই গাড়ি চালক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বামনগোলা ব্লকের পাকুয়াহাট নেতাজি মোড় মালদা নালাগোলা রাজ্য সড়ক পেট্রোল পাম্পের কাছে। আহত দুই চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে 
মুদিপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন, এই ঘটনার খবর পেয়ে ছুটে আছে পাকুয়াহাট  ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থল থেকে দুই গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন নালাগোলা দিক থেকে আসা ১০ চাকার ডাম্পার মালদার অভিমুখে যাচ্ছিল, সেই সময় মাটি বোঝায় এটি ট্রাক্টর টলি বেপরোয়া গতিতে ছুটি আসছিল। ঐ ট্রাক্টরটি পাশ কাটাতে গিয়ে ডাম্পার গাড়িতে গিয়ে ধাক্কা মারে। ওই দুই গাড়ির সংঘর্ষে জখম হন দুই গাড়ি চালক, স্থানীয়রা তড়িঘড়ি দুই চালক কে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ দুর্ঘটনায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হলে পুলিশের হস্তক্ষেপে সবকিছু স্বাভাবিক হয়।