সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মুর্শিদাবাদে নাবালিকাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ,সৎ মায়ের বিরুদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

13 বছরের নাবালিকা  কিশোরীকে শ্বাসরোধ করে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠলো ওই নাবালিকার সৎ মায়ের বিরুদ্ধে। মৃত কিশোরীর নাম আরজুমা খাতুন বয়স ১৩। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের ডোমকল থানার রঘুনাথপুর টুলটুলি গ্ৰামে।

মৃত কিশোরীর আত্মীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই কিশোরীর সাথে তার বাবা ও অভিযুক্তই সৎ মায়ের মনোমালিন্য চলছিল এবং যার জেরে গতকাল সন্ধ্যায় ওই কিশোরীকে ব্যাপক মারধর করে কিশোরীর বাবা ও অভিযুক্ত ওই সৎ মা।এবং এই  কথা ঐ কিশোরী সকলকে জানিয়ে দেবে এই ভয়েই সকাল হতেই ওই কিশোরীকে শ্বাসরোধ করে গলায় ফাঁস কিশোরীর ঘরে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠল কিশোরীর সৎ মায়ের বিরুদ্ধে, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে ডোমকল থানার পুলিশ এবং অভিযুক্ত এবং অভিযুক্ত ওই সৎ মাকে আটক করে এই ঘটনা খুন না আত্মহত্যা তার সম্পূর্ণ তদন্ত চালাচ্ছে ডোমকল থানার পুলিশ।