সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বীরভূমের খয়রাশোল থানার ওসি কে বিদায় সংবর্ধনা প্রদান

সেখ রিয়াজুদ্দিন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১০:১২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

পুলিশ প্রশাসন,স্বাস্থ্য কর্মীদের করোনা যোদ্ধা হিসেবে সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে। সেই যোদ্ধা হিসেবে প্রথম সারির একজন করোনা সৈনিক হিসেবে খয়রাশোল থানার ওসি সঞ্জয় শ্রী বাস্তব স্থানীয় ব্যবসায়ী সহ এলাকাবাসীদের মনে গভীর দাগ কেটেছেন । অসহায় মানুষের মধ্যে ত্রান বিতরণ,লকডাউন সফলতার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে করোনার লালারস নমুনা সংগ্রহ করতে এলাকাবাসীদের উদ্বুদ্ধ করা সবেতেই অগ্রনী ভূমিকা পালন করার চিত্র এলাকাবাসী দেখে আসছে। তাইতো ওসির বিদায় সংবর্ধনায় জমায়েত বা অনুষ্ঠান না করে ও স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে এদিন পুষ্পস্তবক, উত্তরীয়, মিষ্টির প্যাকেট সহ উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি ব্যাক্তিগত উদ্যোগে ও অন্যান্য ব্যাক্তিগন আজ শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য খয়রাশোল ওসি থেকে পদন্নোতি হয়ে বীরভূম জেলাতেই ডি আই বি পদে যোগ দিচ্ছেন সঞ্জয় বাবু।খয়রাশোল ব্যাবসায়ী কল্যান সমিতির পক্ষ থেকে অনুপম বাগ, দীনবন্ধু ঘোষ,সুজয় ঘোষ সহ উপস্থিত সদস্য বৃন্দ এক সাক্ষাৎকারে জানান তিনি ওসি হিসেবে আমাদের এলাকায় যেভাবে একাত্ম হয়ে কাজ করছেন ,তা কাজ ও ব্যাবহারে সকল এলাকাবাসীকে আপন করে নিয়েছিলেন। সেই চিত্র তুলে ধরতেই সকলের চোখ তখন জলে ছলছল অবস্থায়। ওসির বিদায় সংবর্ধনায় যেমন  এলাকাবাসী ব্যাথিত ,তেমনি অন্যদিকে তাদের প্রিয় ওসির পদোন্নতি হবার জন্য ও সকলে আনন্দিত।