রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মাদার টেরিজার ১১১তম জন্মদিবস পালন মালদায়

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার | আপডেট: ০৩:২৭ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার

মালদা:

মাদার টেরিজার ১১১ তম জন্মদিবস পালন করল মালদা ইংরেজবাজার পৌরসভা। প্রতি বছরের ন্যায় এবছরও মালদা শহরের ৩২০ মোড়ে অবস্থিত মাদার টেরিজার মূর্তিতে মাল্যদান এর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। তবে এবছর করোনা সংক্রমনের জেরে সংক্ষিপ্তভাবে এই অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন মালদা ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দুলাল সরকার। তার পাশাপাশি মাদার টেরিজার জন্মদিন উপলক্ষে কোঠাবাড়ি এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের। মাদার টেরিজার প্রতিকৃতিতে মাল্যদান করে রক্তদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাবলা সরকার। তার পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মাদার টেরিজার জন্মদিন কে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয় কোঠাবাড়ি এলাকায়।