প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর শোকমিছিল ও সভা রাজনগরে
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ৪ আগস্ট ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৮:৩৫ পিএম, ৪ আগস্ট ২০২০ মঙ্গলবার
বীরভূমের রাজনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে রাজনগরে কংগ্রেস নেতা সোমেন মিত্রর স্মরণে একটি শোকমিছিল ও সভা আয়োজিত হল। বর্ষিয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্রর প্রতিকৃতি নিয়ে একটি শোক মিছিল করে রাজনগর বাজার পরিক্রমা করেন কংগ্রেস নেতা কর্মীরা। এরপর রাজনগর চৌরাস্তা মোড়ে একটি স্মরণসভা করেন উপস্থিত কংগ্রেস নেতা কর্মীরা। এক মিনিট নীরবতা পালন করে এবং তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অমর মালি, সেখ মন্টু, বিবেক বাউরি, সেখ সরিদ, সেখ সালেম সহ অন্যান্যরা।
