মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বেলডাঙ্গায়

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪৬ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার | আপডেট: ১০:৪৬ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার

গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বেলডাঙ্গায়। মৃত ওই গাড়ি চালকের নাম সিদ্ধার্থ ঘোষ (৪০)। বেলডাঙা মির্জাপুর খাগড়া পাড়া মোড় থেকে মৃতদেহ উদ্ধার হয়। মৃতের বাড়ি বেলডাঙা থানার অন্তর্গত বেলডাঙা পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কলোনী এলাকায়। জানা যায়, গতকাল রাত্রে গাড়ি নিয়ে বেরিয়ে যায় এরপর আর বাড়ি ফেরেনি। আজ সকাল থেকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। আজ বিকাল বাড়ির লোকজন মৃতদেহ রাস্তার ধারে জমিতে পড়ে থাকতে দেখে । খবর পেয়ে ঘটনাস্থলে বেলডাঙা থানা পুলিশের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়