মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ফরাক্কার বেনিয়াগ্রাম মেলার মাঠ থেকে একটি মেয়ের মৃত দেহ উদ্ধার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪৩ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার | আপডেট: ১০:৪৩ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার

আজ ফরাক্কার বেনিয়াগ্রাম মেলার মাঠ থেকে একটি মেয়ের মৃত দেহ উদ্ধার হয় ওই মৃত মেয়ের নাম ফিরদোষী খাতুন বয়স 19 বাড়ি মহেশঘাটি ,থানা বারহাওরা,সাহেবগঞ্জ।মেয়ের বাবা রফিকুল শেখ জানান 24তারিখ থেকে নিখোঁজ ছিলো মেয়ে বারহাওরা থানায় লিখিত অভিযোগ জানাই। আজ দুপুর 12টার সময় খবর আসে ফরাক্কার ব্যারেজ এ একটি মেয়ের মৃত দেহ উদ্ধার করেছে cisf সনাক্ত করার জন্য ছুটে আসে বাড়ির পরিবারের লোকজন এসে দেখে তারি মেয়ে।রফিকুল শেখ জানান তার মেয়ে ভালোবাসতো একি পাড়ার এক সমবয়সী ছেলের সঙ্গে নাম মুক্তার শেখ ওই ছেলে উনার মেয়ে কে খুন করেছে বলে দাবি করেন।ওপর দিকে মেয়ের কাকু জানান ওই ছেলের বাড়ির সঙ্গে অনেক দিনের একটা পারিবারিক ঝামেলা চলছিলো তারি জেরে হয়তো আমার ভাইজি কে মেরে ফেলা হয়েছে।অবিলম্বে শাস্তির দাবি করছেন মৃত মেয়ের পরিবার।