সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বাম গণতান্ত্রিক জোটের সংলাপ সন্ধ্যায়

জাগরণ প্রতিবেদক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৪:১২ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:১২ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

 

চলমান সংলাপ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় গণভবনে বাম গণতান্ত্রিক জোটের সংগে প্রধানমন্ত্রীর সংলাপ অনুষ্ঠিত হবে। 

প্রধানমন্ত্রীর সংগে সংলাপে বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি দলে থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বাম গণতান্ত্রিক জোট সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পলিটব্যুরো সদস্য আকবর খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, আলমগীর হোসেন দুলাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোমিনুর রহমান বিশাল, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য রনজিত কুমার।

জা. হো./জেডএস/এমটিআই