মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কালিয়াচকে ব্রাউন সুগার সহ গ্রেফতার ১ পাচারকারী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩১ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার | আপডেট: ০৭:৩১ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার

ব্রাউন সুগার সহ ১ পাচারকারীকে গ্রেফতার করল মালদা কালিয়াচক থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে মালদা কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সুলতানগঞ্জ মোড় এলাকায় হানা দিয়ে ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের নাম ইসমাইল সেখ। বয়স ২০। বাড়ি কালিয়াচক থানার নারায়ণপুর এলাকায়। ধৃতের হেফাজত থেকে ৪০২ গ্রাম এবং ৪০৩ গ্রামের দুটি প্যাকেট উদ্ধার হয়। উদ্ধার হওয়া মোট ব্রাউন সুগার এর পরিমান ৮০৫ গ্রাম। বর্তমানে যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। শনিবার তাকে ১৪  দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে তোলা হয় বলে জানা গেছে।