রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজনগরে মহিলা তৃণমূলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০৪ এএম, ১৮ জুলাই ২০২০ শনিবার | আপডেট: ১১:০৪ এএম, ১৮ জুলাই ২০২০ শনিবার

 

 

     বীরভূমের রাজনগর মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সামিয়ানা প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হল রাজনগরে। এই উপলক্ষে  রাজনগর ব্লক তৃণমূলের দলীয় কার্যালয় সহ অন্যান্য বেশ কয়েকটি জায়গায় প্রায় দুইশত গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে দলীয় সুত্রে জানা গেছে। রাজনগর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জবা নন্দন এর নেতৃত্বে আম, জাম, মেহগনি সহ বিভিন্ন ধরনের এইসব গাছের চারাগুলি রোপণ করলেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। এদিন বেশ কিছু গাছের চারা বিতরণও করা হয় দলের পক্ষ থেকে। তৃণমূল সভানেত্রী জবা নন্দন সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিমল সাহা, গোপাল ধীবর, গাফফার খান, সেখ নাজু, সেখ কাবুল, গোপাল ধীবর, সেখ করিম, সিদ্ধার্থ নাগ, শুক্লা কর্মকার, সহ অন্যান্য তৃনমূল নেতা-নেত্রী ও কর্মীরা।