মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কাছাড়-ডিমা হাছাও সীমান্তে শেষকৃত্য করাহয় কোভিড পজিটিভ নারায়ণের

আবুল সাহিদ , শিলচর আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩০ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার | আপডেট: ১০:৩০ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার

বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছিল ৭০ বছর বয়সের ব্যবসায়ী নারায়ণ মিত্রের। মৃত্যুর পর জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন, কিন্তু স্বাস্থ্যবিভাগ তার মৃত্যুর কারণ হিসেবে করোনা ভাইরাসকে দায়ী করেছে না। অথচ তার শেষকৃত্য করা হলো সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনে। পরিবারের কোনো সদস্য এতে যোগ দিতে পারেননি, স্বাস্থ্য বিভাগের নির্দেশে সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পিপিই কিট লাগিয়ে কাজটি করেছেন।