রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ফের করোনায় আক্রান্ত মিলকি ফাঁড়ির এএসআই মাজিদ সহ ৮

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার | আপডেট: ০৭:২৪ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার

আবারো করোনায় আক্রান্ত মালদা ইংরেজবাজার থানার মিল্কি পুলিশ ফাঁড়িতে এ এস আই মাজিদ হোসেন সহ দুই জন কনস্টেবল এবং ৫ জন সিভিক ভলেন্টিয়ারের করোনা পজেটিভ ধরা পড়েছে। যেহেতু তারা উপসর্গহীন তাই স্বাস্থ্য দপ্তর তাদের সকলকেই হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে। সোমবার মিলকি ফাঁড়ি ইনচার্জ মইনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এই দিন তিনি জানান গত শনিবার মিল্কির কুড়িজন পুলিশকর্মীর মিল্কি হাসপাতলে পরীক্ষা করা হয়। রবিবার রাতেই পরীক্ষার রিপোর্ট পান তারা। সেখানে দেখা যায় এএসআই মাজিদ হোসেন সহ ২ জন এবং ৫ জন সিভিক ভলেন্টিয়ার এর করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে তারা হোম আইসোলেশনে আছে। এছাড়াও মনিরুল বাবু জানান গোটা পুলিশ ফাঁড়ি কে স্যানিটাইজার করছেন তারা