মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ভূতনির পাট জমিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গ্রমের যুবকের বিরুদ্ধে

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৪ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৪ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

মালদা জেলার ভূতনির আলাদিয়াই পাটের জমিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো গ্রামের যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম সঞ্জীব মন্ডল। জানা গেছে নাবালিকা বাড়ির পাশে দাদুর পাটের জমিতে ঘাস কাটতে গেলে সঞ্জীব মন্ডল তাকে পেছন থেকে ধরে ফেলে, এমনকি তার হাত-পা বেঁধে, মুখে কাপড় দিয়ে চাকু দেখিয়ে তাকে ধর্ষণ করে। চিৎকার করলে তাকে প্রাণে মারার হুমকিও দেন অভিযুক্ত সঞ্জীব মন্ডল। ঘটনায় ভুতনি থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবারের তরফ থেকে। অভিযোগ পেয়ে ভুতনি থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।