মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কাছাড় জেলার পাকইবিলে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার, চাঞ্চল্য

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০২ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার | আপডেট: ১১:০২ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

ধলাই থানা এলাকার কাবুগঞ্জ ও কাটাখালের মধ্যবর্তী শিলচর আইজল জাতীয় সড়কের পাশে পাকইবিলের একটি পরিত্যক্ত ঘরে আনুমানিক বছর পয়তাল্লিশের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির নগ্ন ঝুলন্ত মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।মৃত ব্যাক্তির মাথার চুল ছিল লম্বা ও গায়ের রং শ্যামলা। ঘরটির একটি কক্ষে ব্যাক্তিটির পাঁচটি আংটি, রং বেরঙ্গের পাঁচটি গলার মালা একটি টর্চ লাইট, একটি টিশার্ট, একটি হাফপেন্ট ও একটি গামছা পাওয়া যায়।ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সদলবলে ছুটে আসেন ধলাই থানার ওসি সাহাব উদ্দিন বড়ভূঁইয়া। অবশেষে ম্যাজিস্ট্রেটে সহযোগে মৃত দেহটি উদ্ধার করে মরনোত্তর পরিক্ষার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মৃতদেহটি শনাক্তকরনের জন্য বাহাত্তর ঘন্টা মর্গে রাখা হবে জানা গেছে।