রাজনগরে পথ দুর্ঘটনায় মৃত আশা-কর্মীর পরিবারের পাশে তৃনমূল
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ৫ জুলাই ২০২০ রোববার | আপডেট: ০৮:৩৪ পিএম, ৫ জুলাই ২০২০ রোববার
বীরভূমের রাজনগরে পথ দুর্ঘটনায় মৃত আশা-কর্মীর পরিবারের পাশে দাঁড়ালো রাজনগর তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গত উল্লেখ্য গত শুক্রবার রাজনগরের চন্দ্রপুর এলাকায় এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পুতুল বিষ্ণু নামে এক আশা-কর্মীর তিনি তার এক আত্মীয়ের সঙ্গে বাইকে করে সিউড়ি থেকে রাজনগর আসছিলেন। সেসময় ঘটে দুর্ঘটনাটি। তড়িঘড়ি তাঁকে সিউড়ি এবং পরে দুর্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয় মৃত্যু হয়। মৃত ওই আশাকর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন রাজনগরের তৃণমূল নেতৃত্ব।
রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য প্রাণতোষ ওঝা জানালেন পথ দুর্ঘটনায় মৃত ওই আশাকর্মীর পরিবারের পাশে তৃণমূল দল সবসময় রয়েছে। দুর্ঘটনার দিন থেকেই তৃণমূল কর্মীরা ওই মৃত আশা কর্মীর পরিবারের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতেও তৃণমূল কংগ্রেস এই পরিবারকে সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গেছে।
