কাছাড় জেলার সোনাই উত্তর মোহনপুরে এক যুবকের রহস্যজনক লাশ উদ্ধার
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:০৫ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার | আপডেট: ০১:০৫ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার
সোনাই উত্তর মোহনপুরে এক যুবকের রহস্যজনক লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম আইনুল হক।জানা গেছে, শনিবার সকালে কাপ্তানপুর ১৮ খণ্ডে আইনুলের মৃত দেহ দেখতে পান গ্রামবাসী। পাশে তার ব্যবহৃত মোটরবাইক। একই গ্রামের বাসিন্দা সে। এই খবর চাউর হতেই জড়ো হন হাজার হাজার জনতা। এনিয়ে চাঞ্চল্য দেখা দেয় এলাকাজুড়ে।মাছ পালনের বিল সংক্রান্ত সংঘাতে তার হত্যা হয়েছে বলে গ্রামবাসীর একাংশের দাবি। ইতিমধ্যে বাসকান্দি পিআইসি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে পুলিশ এব্যাপারে এখনো মুখ খুলতে চাইছে না।
