মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অপহরণের তিন দিন কেটে গেছে

যুবককে উদ্ধারের জন্য পুলিশের হস্তক্ষেপ

জব্বার আলীঃ ইসলামপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৫২ পিএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০২:৫২ পিএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার

চোপড়ার লক্ষিপুর গ্রাম পঞ্চায়েতের মালিগাও গ্রামের যুবক মহঃ আব্দুল গত তিনদিন আগে অপহরন হলেও এখনো পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।পরিবারের লোকেজন বার বার পুলিশের  দ্বারস্থ হলেও লাভ হয়নি কিছুই। পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে ও ওই যুবককে উদ্ধারের দাবিতে লক্ষিপুরের চাকলাগছ ও দিঘলগাও এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বৃহস্পতিবার বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। অপহৃত যুবকের দাদা মহম্মদ রমজান আলী জানান, গত সোমবার তার ভাইকে দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে বেশ কয়েকদিন কেটে গেলেও তাকে উদ্ধারের ব্যাপারে পুলিশ তেমন কোনো উদ্যোগ নেয়নি। আর তাই এলাকার বাসিন্দারা এ দিন রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধে শামিল হয়। অবিলম্বে তার ভাইকে যাতে পুলিশ উদ্ধার করে সেই দাবি ক্রমশ জোরালো হয়ে উঠেছে।  পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।