রাজনগরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৪ এএম, ১ জুলাই ২০২০ বুধবার | আপডেট: ১০:৫৪ এএম, ১ জুলাই ২০২০ বুধবার
বীরভূমের রাজনগর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-মিছিল আয়োজিত হল রাজনগরে। রাজনগর বাসস্ট্যান্ড থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে এবং চৌরাস্তা মোড়ে একটি পথসভা করেন কংগ্রেস নেতা কর্মীরা।
উপস্থিত ছিলেন রাজনগর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি বুদ্ধদেব দাস, রাজনগর ব্লক ব্লক কমিটির চেয়ারপার্সন সেখ মন্টু, রাজনগর অঞ্চল কংগ্রেস সভাপতি বিবেক বাউরি সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা।
