রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজনগরে তৃণমূলে যোগ ৫০জন বিজেপি কর্মী-সমর্থকের

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১০ এএম, ২৬ জুন ২০২০ শুক্রবার | আপডেট: ০৯:১০ এএম, ২৬ জুন ২০২০ শুক্রবার

     

বীরভূমের রাজনগরের গড়দরজা গ্রামে তৃনমূলের এক কর্মীসভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫০ জন কর্মী-সমর্থক। স্থানীয় বিজেপি কর্মী সুখেন দাস ও দীপক মাহাতোর সঙ্গে আরও ৫০ জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেন বলে তৃনমূল কতৃপক্ষ জানান। তৃণমূলে যোগদানকারী ওইসব বিজেপি কর্মীদের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন রাজনগর ব্লক তৃণমূলের চেয়ারপার্সন সুকুমার সাধু।

  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পরিমল সাহা, গাফফার খান, সুখেন গড়াই, সজল গড়াই, প্রাণতোষ ওঝা, সেখ নাজু প্রমুখ।