মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

চাবাগানের ছাঁয়াগাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বাটাইগোলে। 

সংবাদদাতা,মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫১ এএম, ২৯ মে ২০২০ শুক্রবার | আপডেট: ০৭:৫১ এএম, ২৯ মে ২০২০ শুক্রবার


বৃহস্পতিবার সকালে  চাবাগানের ছায়া গাছ থেকে এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল মেটেলি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের সোনগাছি চাবাগানের বাটাইগোল ডিভিশনের আবাদি এলাকায়।মৃতের নাম বিফাই উরাও (৪৪। বাড়ি ওই চাবাগানের জঙ্গল লাইন শ্রমিক বস্তিতে। 
স্থানীয় সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালে চাবাগানের শ্রমিকরা কাজে গেলে ওই ব্যাক্তির মৃতদেহ ছায়াগাছে ঝুলতে দেখে।ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিশকে খবর দিলে মেটেলি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চাবাগানের শ্রমিকরা জানায়, গতকাল সন্ধ্যায় ওই ব্যাক্তি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি।