অসহায় ব্যক্তিদের সাহায্যের হাত ও সচেতনতা প্রচার বীরভূমের বুধপুর
সেখ রিয়াজউদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:২৭ পিএম, ৫ এপ্রিল ২০২০ রোববার | আপডেট: ১০:২৭ পিএম, ৫ এপ্রিল ২০২০ রোববার
বীরভূম:
বীরভূম জেলার খয়রশোল ব্লকের বুধপুর নিউ আজাদ ক্লাবের সদস্যদের উদ্যোগে বাড়ী বাড়ী লকডাউন সম্পর্কে প্রচার এবং অসহায় দুঃস্থ ব্যাক্তিদের বাড়ীতে গিয়ে পৌঁছে দেওয়া হয় চাল,আলু। কোনো রকম সাহায্য সহযোগিতার প্রয়োজন মনে করলে গ্রামেই নিউ আজাদ ক্লাবে যোগাযোগ করতে বলা হয় ক্লাবের পক্ষ থেকে।আজ লোকপুর থানার সেকেন্ড অফিসার শরৎ ঘোষ সহ সিভিক ভলিন্টিয়ারদের নিয়ে ক্লাব সদস্যরা চাল,আলু বিতরণ করেন এবং করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি ভাবে ঘোষিত লকডাউনের প্রচার অভিযান চালানো হয়। একান্ত সাক্ষাৎকারে সেই কথা শোনান বুধপুর নিউ আজাদ ক্লাবের সম্পাদক সেখ মিলন। ক্লাব সদস্য সেখ আব্দুল গনি, রিয়াজুল খাঁ, মতিউর রহমান,সেখ রাজদের মতো উৎসাহী যুবদলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
