স্থানীয় ক্লাবের পক্ষ থেকে লকডাউন ও করোনা ভাইরাসের সচেতনতা বিষয়ক
সেখ রিয়াজউদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:২৭ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার | আপডেট: ১০:২৭ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার
২৩ মার্চ সরকারি নির্দেশ মোতাবেক বীরভূম জেলার লোকপুর থানার পক্ষ থেকে লকডাউন ব্যাপারে প্রচার করতেই স্থানীয় লোকপুর অগ্রনী সমিতির সদস্যরা সরকার তথা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে আজকে লোকপুর বাজারে প্রচার অভিযান, মাইকিং করা হয়।লোকপুর অগ্রনী সমিতির পক্ষ থেকে উজ্জ্বল দত্ত, রাহুল রায়, উৎপল চৌধুরী এক সাক্ষাৎকারে জানান কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক জনস্বার্থে নিয়মগুলো পালনের আহ্বান জানানো হয়, কালোবাজারি রোধ, বহিরাগতদের বা অন্য রাজ্য কিম্বা বিদেশে কর্মরত বাড়ি ফেরা ব্যাক্তিদের সন্ধান ও চিকিৎসা করানোর ব্যবস্থা ইত্যাদি কাজ গুলো নিয়মিত করা হবে প্রশাসন সহ বিভিন্ন বিভাগের সাথে সহযোগিতা করতে সমিতির এই পদক্ষেপ। স্থানীয় দোকানদার সহ গ্রামবাসী অগ্রনী সমিতির এই মহামারীর সময় প্রচার অভিযানকে সময়োচিত পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।
