রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রী-শ্বশুর আটক

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৭:২১ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৭:২১ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

 

গোপালগঞ্জে আরিফ কাজী (৪০)নামে এক গরুর খামারিকে হত্যা করা হয়েছে।আর এই হত্যার সাথে জড়িত সন্দেহে পুলিশ আরিফের স্ত্রী ফারজানা ইসলাম কেয়া (৩০)ও কেয়ার বাবা কলেজের সহকারী অধ্যাপক এবাদুল ইসলামকে (৫৬)আটক করে পুলিশ।লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোমবার সকালে পুলিশ কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজার এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করে।এর আগে রোববার রাতে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।নিহত আরিফ গোপালগঞ্জ শহরের গেটপাড়ার মজিবর কাজীর ছেলে।
কাশিয়ানী থানার ওসি মো.আজিজুর রহমান জানান,রোববার রাতের কোনো এক সময় আরিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।তার হাত-পা থেঁতলে গেছে।এ ছাড়াও  তার পিঠের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।ধারণা করা হচ্ছে আঘাতজনিত কারণেই তার মৃত্যু হতে পারে।এ সময় রক্তমাখা লাঠি ও ওড়না উদ্ধার করা হয়।তবে ফারজানার দাবি গভীর রাতে আহত অবস্থায় তার স্বামী বাড়ি ফিরে খাটে শুয়ে পড়েন।সোমবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসসি/জেডএস