মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অত্যাচারে অতিষ্ঠ মদ্যপ স্বামীকে কুপিয়ে খুন করল স্ত্রী 

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ১১ মার্চ ২০২০ বুধবার | আপডেট: ০৮:৩৮ পিএম, ১১ মার্চ ২০২০ বুধবার

মালবাজার,

মদ্যপ স্বামী প্রতিদিন মদ খেয়ে বাড়ি এসে স্ত্রীর উপর অত্যাচার করে। অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বামীকে কুপিয়ে খুন করল অন্তঃসত্ত্বা স্ত্রী। ঘটনাটি ঘটেছে  মঙলবার রাত্রে ক্রান্তি পুলিশ  ফাড়ির অধীন যোগেশচন্দ্র চাবাগানের মালহাটি ডিভিশনের সানি লাইনে ।নিহত স্বামীর নাম  বিরাজ মুন্ডা( ২৭)।পুলিশ খুনী  অরুতা ওরাওকে গ্রেপ্তার করেছে।বুধবার সকালে তাকে জলপাইগুড়ী আদালতে পাঠান হয়েছে।স্থানীয় সুত্রে জানা গেছে, মাঝেমধ্যে মদ খেয়ে বাড়িতে এসে স্ত্রীর উপর অত্যাচার করত স্বামী বিরাজ।     মঙলবার দোলের দিন সন্ধ্যার পর মাতাল অবস্থায় বাড়ী ফিরে বিরাজ মুন্ডা অন্তসত্বা স্ত্রীর উপর শারিরীক অত্যাচার শুরু করলে, শারিরীক অত্যাচারের হাত থেকে বাঁচতে স্ত্রী অরুতা ও ওরাও কুড়ুল দিয়ে স্বামীর উপর আঘাত করে কুড়ুলের আঘাত গলায় পড়লে ঘটনাস্থলে বিরাজ মুন্ডার মৃত্যু  হয়।,ও সি দিলীপ সরকার জানান যে মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ী পাঠান হয়েছে।পুলিশী তদন্ত শুরু হয়েছে।