মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

খয়রাশোলের ভীমগড়ে অজয় নদী থেকে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, বীরভূম।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ১১ মার্চ ২০২০ বুধবার | আপডেট: ০৬:৩৯ পিএম, ১১ মার্চ ২০২০ বুধবার

 

 

     বীরভূমের খয়রাশোল থানার ভীমগড়ে অজয় নদী থেকে বুধবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গেছে মৃত ওই যুবকের নাম শুভম কুমার বার্নওয়াল। হোলির দিন শুভম তার দাদা এবং অন্যান্য সঙ্গী-সাথীদের সঙ্গে অজয় নদীতে স্নান করতে গিয়েছিল। সে সময়ই নদীতে তলিয়ে যায় শুভম। সে সাঁতার জানতনা। একদিন পর খয়রাশোল থানার পুলিশ শুভম এর দেহ উদ্ধার করতে সক্ষম হয় নদীর জল থেকে। শুভম এর বাড়ি হরিপুর বলে জানা গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।