মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সাফল্য ইসলামপুর পুলিশের

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 1 দুষ্কৃতী

জব্বার আলী ইসলামপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:১২ পিএম, ১১ মার্চ ২০২০ বুধবার | আপডেট: ০৬:১২ পিএম, ১১ মার্চ ২০২০ বুধবার

: গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। ধৃতর নাম প্রসেনজিৎ ঘোষ। বাড়ি নদীয়া জেলার রানাঘাট এলাকায়।যদিও সে ইসলামপুরে থাকতো। তার সঙ্গে থাকা অপর দুষ্কৃতী মোটরবাইক নিয়ে পলাতক।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ইসলামপুর থানার বলঞ্চা সেতুর উপর এরা ছিনতাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে ইসলামপুর থানার পুলিশ পৌঁছে একজনকে ধরলেও আরেকজন পলাতক। ধৃতর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মাঝেমধ্যেই ওই এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হতো তারা।

পলাতক অপরাধীর বাড়ি স্থানীয় মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের পোখর পাড়া এলাকায়। তাকে ধরতে পুলিশ জোর তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে। ওই দুজনই ইসলামপুরের অপরাধ চক্রের সঙ্গে যুক্ত ছিল। তাদের দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। অবশেষে একজন ধরা পড়লেও অপরজনকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে বলে মনে করছে পুলিশ।