মহিলা তৃনমূলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন রাজনগরে
খান আরশাদ, রাজনগর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০০ পিএম, ৮ মার্চ ২০২০ রোববার | আপডেট: ১১:০০ পিএম, ৮ মার্চ ২০২০ রোববার
রাজনগর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হল রাজনগরে। এই উপলক্ষে মহিলা তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে একটি র্যালি আয়োজিত হয়। এরপর রাজনগর সাধারণ পাঠাগারের সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নাচ গান কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প যেগুলি নারীদের জন্য রূপায়িত সেগুলি জনসমক্ষে তুলে ধরেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসুরানি গঁরাই, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নুরেতাজ খাতুন, তৃনমূল সভানেত্রী জবা নন্দন, তৃণমূল নেতা সজল গরাই, মোহাম্মদ শরীফ, সমাজসেবী প্রদীপ দে, শিক্ষিকা মোনালিসা ধাড়া, শিক্ষক ধ্রুব কুমার ধীবর সহ অন্যান্যরা।
