মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

খয়রাশোলের রসা রাজলক্ষী উচ্চ বিদ্যালয়ে দেড় লক্ষ টাকা দান

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫৫ পিএম, ৪ মার্চ ২০২০ বুধবার | আপডেট: ১০:৫৫ পিএম, ৪ মার্চ ২০২০ বুধবার

বীরভূমের খয়রাশোলের রসা রাজলক্ষী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কালিদাস ঘোষের ভাইঝি তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী অনিতা সরকার তাঁর  প্রতিনিধি মারফত বিদ্যালয়ের উন্নয়নের জন্য  বিদ্যালয়কে একলক্ষ টাকা দানের ঘোষণা করেন। পাশাপাশি সদ্য এই বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস ব্যানার্জীও পঞ্চাশ হাজার টাকা দানের ঘোষণা করেন। দানের প্রাপ্ত অর্থ বিদ্যালয়ে পড়ুয়ারত গরীব ছাত্র ছাত্রীদের পড়োশোনা বাবদ এবং বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বাবদ খরচ করা হবে বলে জানান প্রধান শিক্ষক কল্যান দে।