মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আলিপুরদুয়া জেলায় অবৈধ মদের কারবারীদের বিরুদ্ধে অভিযান শুরু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪০ এএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৮:৪০ এএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার

আলিপুরদুয়ার 
 আলিপুরদুয়ার জেলায় হোলির আগে অবৈধ মদ ও ভুটান মদের কারবারীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে  পুলিশ । জানা গিয়েছে রবিবার রাতেও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৫০ কার্টুন ভুটানি মদ উদ্ধার করে পুলিশ। কালচিনি থানার ওসি অভিষেক ভট্টাচার্য জানান গত এক সপ্তাহে কালচিনি থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর ভুটানি মদ ও অবৈধ মদ উদ্ধার হয়েছে এবং এই বিষয়ে গত এক সপ্তাহে  ৩০ জনকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।