সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালাদায়

ডাম্পারের ধাক্কায় মৃত এক সাইকেল আরোহী

হক নাসরিন বানু , মালদহ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২৪ এএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৮:২৪ এএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার

মালদা:

ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে মালদা ইংরেজবাজার থানার সাদুল্লাপুর রেল গেট সংলগ্ন এলাকায়। এই দিনের ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ হেফাজুদ্দিন(৬০)। তিনি মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি চায়ের দোকান করতেন। এদিন তিনি সকালে বেলা শ্বশুর বাড়ি কমলা বাড়িতে গিয়েছিলেন। এদিন বিকেল ৪টে নাগাদ সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় মালদহগামী একটি ডাম্পার তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গাড়িটি আটক করেছে পুলিশ। তবে ফেরার রয়েছে চালক বলে জানিয়েছেন ইংরেজবাজার থানার পুলিশ কর্তারা।