মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মেলন

শোভন মজুমদার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:১৯ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার | আপডেট: ১১:১৯ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

আলিপুরদুয়ার : 

রবিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি থানা ময়দানে তৃণমূল মহিলা কংগ্রেসের কালচিনি ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল   । ২০২১ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন কে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে আজকে মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার বিধায়ক সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার জেলাপরিষদের মেণ্টর মোহন শর্মা , জেলা তৃণমূল মহিলা সভানেত্রী দীপিকা রায় সহ বিশিষ্টজনেরা । কালচিনি ব্লক তৃণমূল মহিলা সভানেতৃ মালতী বাকলা জানান যে ২০২১ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা নেমে পড়েছি আজকের সম্মেলনে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়  দুই হাজারের ও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন ।