রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

গৃহবধূকে ভরদুপুরে চাকু দিয়ে আঘাত দুষ্কৃতীদের

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার | আপডেট: ০৬:০৯ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ভরদুপুরে এক গৃহবধূকে চাকু বিয়ে আঘাত করল একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মালদা ইংরেজবাজার থানার ঝালঝালিয়া এলাকায়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। বর্তমানে ওই গৃহবধূ মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

জানা গেছে ছুরিকাহত ওই গৃহবধূর নাম প্রীতি বৈশ্য মানি। বয়স ৩৮। ওই গৃহবধূর স্বামী মিঠু বৈশ্য মানি। গাড়ির ব্যবসা করেন মিঠু বাবু। তাঁদের এক ছেলে চন্দন এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় তারা বর্তমানে ভাড়া বাড়িতে থাকেন। তাদের বাড়ি পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী বাচামারি এলাকায়। শনিবার বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ। তার স্বামী এবং ছেলে বামন গোলার পাকুয়া তাদের গ্রামের বাড়ি ঘুরতে গিয়েছিলেন। অভিযোগ এই সুযোগে তাদের গাড়ির চালক নূর আহমেদ নামে এক যুবক দুই বন্ধুকে নিয়ে স্কুটি করে ওই গৃহবধূর বাড়িতে আসে। অভিযোগ এরপর হঠাৎই গৃহবধূর মাথায় পিস্তল ধরে তিন লক্ষ টাকা দাবি করে তাঁরা। কিন্তু এই টাকা দিতে রাজি না হওয়ায় ওই গৃহবধূর পেটে চাকু ঢুকিয়ে দেয় অভিযুক্তরা বলে অভিযোগ। এরপর ওই গৃহবধূর চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই গৃহবধূ। এদিকে এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে নীল রঙের ওই স্কুটি উদ্ধার করেছে।