জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জাগরণ ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৪:০১ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৪:০১ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
জয়পুরহাটের বানিয়াপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামে এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন। নিহত রুবেল
সদর উপজেলার কোমর গ্রামের মাজলুম মণ্ডলের ছেলে।
আহতরা হলেন - একই গ্রামের এমদাদুলের ছেলে নাজমুল (২৫), আব্দুর রাজ্জাকের ছেলে হাসান (৩০), গোলজার হোসেনের ছেলে গোলাম মোস্তফা (২৮) ও দুলাল হোসেনের
ছেলে খোরশেদ আলম (৩২)।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার সকালে কয়েকজন শ্রমিক ভ্যানে করে কাজে যাচ্ছিলেন। পথেই জয়পুরহাটগামী একটি ট্রাক সামনে থেকে ভ্যানটিকে ধাক্কা
দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রুবেল। এ সময় আহত অপর চারজনকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা ।
এসসি/ জেডএস
