রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দিল্লির ঘটনায় মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার ও মৌন মিছিল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

 

দিল্লির ঘটনায় মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার ও মৌন মিছিল করলো মালদা শহরে। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় মালদা শহরের প্রাণকেন্দ্র ফোহারা মোর থেকে শুরু হয় এই ধিক্কার মিছিল গোটা শহর পরিক্রমা করে এই মিছিল। এই দিনের ধিক্কার মিছিলে পায়ে পা মেলান মালদা মালদা জেলা কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট কালিসাধন রায়, আই এম টি ইউ সির সভাপতি লক্ষী গুহ, বাবুল শেখ, নজরুল ইসলাম, রহিমা মহলদার, মীর মিন্টু প্রমূখ।মিছিল শেষে মালদা জেলা কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট কালিসাধন রায় জানান গত চারদিন ধরে দিল্লিতে কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে নক্বার জনক ঘটনা ঘটাচ্ছে ও এই ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে। ভারত বর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ দেশের ঐতিহ্য নষ্ট করছে বর্তমান কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তারই প্রতিবাদে আজ আমাদের ধিক্কার ও মৌন মিছিল।