রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মলবাজার পৌর নির্বাচনে প্রচার শুরু করল তৃনমুল শিক্ষক সংগঠন

দেবজ্যোতি মুখার্জি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার | আপডেট: ০৯:৪৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

জলপাইগুড়ি জেলার দ্বিতীয় মহকুমা শহর মালবাজারে। এই শহরের পৌর নির্বাচন সমাগত। সুত্র থেকে জানাগেছে, আগামী এপ্রিল মাসের শেষ দিকে নির্বাচন হতে পারে। হাতে মাত্র দুই মাস সময়। বিভিন্ন দলের তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই তৃনমুল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সমিতি শহরের ১৫টি ওয়ার্ডে ১৫ জন আহ্বায়ক নিয়োগ করেছে। প্রচারে গতি আনতে শুক্রবার ৫ জনের এক কোর কমিটি গঠন করেছে। এদিন বিকাল ৪টায় মাল আদর্শ বিদ্যা ভবনে সংগঠনের বিশেষ সভা হয়। সেই সভায় প্রচারে নামার প্রস্তুতি কথা ঘোষণা করে সংগঠনের জেলা আহ্বায়ক অঞ্জন দাস বলেন, আমাদের দলের ১৫ জন প্রার্থীকে জেতাতে সংগঠনের পক্ষ থেকে প্রচার চালান হবে। ১৫ ওয়ার্ডে ১৬ জন শিক্ষক আহ্বায়ক হিসাবে থাকবেন। আজ উৎপল পাল, গৌতম সাহা সহ ৫ জন শিক্ষককে নিয়ে কোর কমিটি গড়া

হয়েছে। এনারাই প্রচারে নেতৃত্ব দেবেন।