আগামী ৪ মার্চ জটিকা সফরে মালদায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
হক জাফর ইমাম মালদা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার | আপডেট: ০৮:৫৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
আগামী ৪ মার্চ জটিকা সফরে মালদায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় কর্মীসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরাতন মালদার সাহাপুর বাইপাসের ধারে জনসভা করার কথা মুখ্যমন্ত্রীর। দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫০ হাজার কর্মী কর্মী সভায় যোগ দিতে আসবেন। তবে সড়কপথে না আকাশ পথে তৃণমূল সুপ্রিমো মালদা আসবেন তা জানা নেই নেতৃত্বের। এদিকে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে আজ মালদা জেলা তৃণমূল সভানেত্রী মৌসম বেনজির নূরের নেতৃত্বে এক প্রতিনিধিদল ঘটনা স্থল পরিদর্শশনে যান। এই বিষয়ে জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর জানান আগামী মাসের ৪ তারিখ মালদা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। সাহাপুরের নিত্যানন্দপুরে এক বুধ ভিত্তিক জনসভায় অংশ নিবেন মুখ্যমন্ত্রী। বেলা তিনটায় এসে পৌঁছাবেন তিনি যদিও তারা একটাই এই সভা শুরু করবেন। এই জনসভায় প্রায় লক্ষাধিক কর্মীর সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন মৌসম বেনজির নূর।
