রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আবর্জনা থেকে জমি বাঁচাতে ১০০ দিনের কাজের মাধ্যমে জঞ্জাল সাফাই

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:১৮ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৬:১৮ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

মালবাজার,

নালা দিয়ে ভেসে আসে শহরের যাবতীয় আবর্জনা। সেই জঞ্জাল জমে আবাদি জমি নষ্ট ও অনাবাদি হয়ে পড়ছিল। সেই প্লাস্টিকের আবর্জনা ১০০ দিনের কাজের মাধ্যমে সাফাইয়ের উদ্যোগ নিল মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েত। সোমবার সকালে এই কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দা আব্দুল রজ্জাক প্রধান বলেন, তেশিমলা গ্রাম পঞ্চায়েত মালবাজার শহরের দক্ষিনে অবস্থিত। এই এলাকায় জমির ঢাল উত্তর থেকে দক্ষিণ দিকে থাকায় বর্ষার জলে বিভিন্ন নালা ও ঝোড়া দিয়ে প্লাস্টিকের আবর্জনা এসে আবাদি জমির উপর জমা হয়। এতেই অনুর্বর হয়ে পড়ছিল জমি। পঞ্চায়েত থেকে সাফাই শুরু হয়েছে। 

ঘটনাস্থলে দেখা গেল কয়েক টন জঞ্জাল জমে আছে। 
পঞ্চায়েত প্রধান মিনহারা পারভিন বলেন, সমস্যাটি স্থানীয় লোকজন আমাকে জানায়। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সাফাই শুরু হয়েছে। একাজে ৩৫ জন শ্রমিকের ১৪ দিনের শ্রম দিবস ধার্য করা হয়েছে।