রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ফারাক্কা ব্যারেজের নির্মীয়মান সেতুর গার্ডার ভেঙে বিপত্তি

হক নাসরিন বানু , মালদহ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার | আপডেট: ১১:৩১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার

 মালদা:

রবিবার সন্ধ্যায় হঠাৎ ফারাক্কা ব্যারেজের নির্মীয়মান সেতুর গার্ডার ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর, গার্ডারের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে ‌। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও পাঁচজন। তাদের মধ্যে তিন শ্রমিককে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত শ্রমিকের নাম শচীন প্রতাপ (৩০)। বাকি দুই শ্রমিকের নাম মুখেশ পান্ডে ও রঞ্জন কুমার মেহেতা। মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে এদিন সন্ধ্যাবেলায় নির্মীয়মান সেতুর চলছিল। ওই সময় রেড লেবেল ছিড়ে বিপত্তি ঘটে। জানা গেছে একটু আরও পড়ে যায়। সেই সময় কর্মরত শ্রমিকরা চাপা পড়ে তাতে। শেষ পাওয়া খবর রকমের সংখ্যা ১৫ থেকে ১৬ জন হতে পারে। অন্ধকার থাকায় বাকিদের খোঁজ চলছে। শ্রমিকরা বেশিরভাগই সব রাজ্যের। জানা গেছে রবিবার এর জন্য বেশিরভাগ শ্রমিক ছুটিতে রয়েছেন। বাকি অল্প শ্রমিককে দিয়ে কাজ চলছিল। ঘটনার তদন্তে নেমেছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাটি। উল্লেখ, ফারাক্কা ব্যারেজের ওপর গাড়ি ঘোড়া র চাপ ক্রমশ। ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষাকারী এই সেতুটি। তার বিকল্প হিসেবে পাশাপাশি আরেকটু সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে।