মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজনগরে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দরিদ্র ব্যাক্তিকে ভ্যান রিক্

খান আরশাদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার | আপডেট: ০৮:১৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

বীরভূম

বীরভূমের রাজনগর রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দরিদ্র ব্যাক্তিদের কর্মসংস্থানের লক্ষে এলাকার তিনজন দরিদ্র ব্যাক্তিকে ভ্যান রিক্সা প্রদান করা হল। সংস্থার কর্নাধার রাখী ব্যানার্জ্জী জানান মিশন কলকাতা অনলুস নামে একটি স্বেচ্ছা সেবী সংস্থার আর্থিক সহায়তায় এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া তিনজন দরিদ্র মানুষকে ভ্যানরিক্সা দেওয়া হল। উপস্থিত ছিলেন সুদুর ইটালি থেকে আগত রবার্তো এবং  নিকোলা অ্যাডোবতি রিক্সা প্রাপকদের হাতে রিক্সাগুলি তুলে দেন। এছাড়া রিওয়ার্ডের পক্ষ থেকে দেবারতি দাস, বিজয় মন্ডল সহ অন্যান্যরা। ভ্যান রিক্সা পেয়ে খুশি বিনোদ রায়, বৃন্দাবন দাস, বাবন বাগদীরা।