মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পুরসভার ভোট কে সামনে রেখে অভিনব প্রচারে নামছে যুব কংগ্রেস

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার | আপডেট: ০৩:৪১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

 আলিপুরদুয়ার :

পুরসভার ভোট কে সামনে রেখে অভিনব প্রচারে নামছে যুব কংগ্রেস ।মঙ্গলবার দলীয় দফতরে এক সাংবাদিক বৈঠকে যুবকংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ জানান,আলিপুরদুয়ার পুরসভা দেড় বছর ধরে প্রশাসক চালাচ্ছেন।বেহাল পুর পরিষেবা।তাই পুরসভায় যে সমস্ত অভাব অভিযোগ উঠে আসছে তাকে ইস্যু করে এবার ভোট ময়দানে নামতে চলেছে কংগ্রেস।তিনি বলেন আমিও চেয়ারম্যান,আমার স্বপ্ন এবং অভিযান নিয়ে দুটি ভিডিও আজ শুভ উদ্ধোধন করা হল।শাসক দল তৃনমুল কংগ্রেসের আমলে শহরের কোন উন্নয়ন হয়নি।এখানে বিজেপি কোন ফ্যাক্টর নয়।ওরা ধর্মের নামে রাজনীতি করছে।তাই পুরসভার বেসিক সমস্যাকে ইস্যু করে আমরা সাধারন মানুষের কাছে যাব।তিনি এ ব্যাপারে সোস্যাল মিডিয়াকে ও ব্যাবহার করবেন।তিনি আশাবাদী বিষয় টি বুঝবেন আলিপুরদুয়ারবাসী।এই ভিডিও দুটি বেশ সাড়া পড়বে বলে তিনি আশাবাদী।