মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ভারত পেট্রোলিয়ামের উদ্যোগে মালদা জেলা জুড়ে সচেতনতামূলক মিছিল।

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার | আপডেট: ০৩:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ভারত পেট্রোলিয়ামের উদ্যোগে বুধবার মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হল জ্বালানি সাশ্রয় নিয়ে এক সচেতনতামূলক মিছিল। জানা যায় মালদা শহরের গৌড় রোড পেট্রোল পাম্প থেকে এই মিছিল শুরু হয়ে গোটা মালদা শহর পরিক্রমা করে। জ্বালানি সাশ্রয় নিয়ে সচেতনতামূলক এই মিছিলে অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং পেট্রোল পাম্পের কর্মীরা। এছাড়াও সচেতনতামূলক মিছিলে পা মেলান ভারত পেট্রোলিয়ামের মালদা ডিপোর ইনচার্জ গৌতম ভৌমিক, গৌড় রোড় পেট্রোল পাম্পের কর্ণধার বিনোদ কুমার আগরওয়াল, উজ্জল সাহা সহ অন্যান্যরা। এই বিষয়ে গৌতম ভৌমিক জানান, আমাদের যে সকল পেট্রোলিয়াম প্রডাক্ট রয়েছে তার সাশ্রয় নিয়ে আজ সচেতনতামূলক মিছিল। গোটা মালদা শহরে মিছিল পরিক্রমা করে জ্বালানি সাশ্রয় নিয়েগোটা মালদা শহরে মিছিল পরিক্রমা করে জ্বালানির সাশ্রয় নিয়ে সচেতনতা করা হয় সাধারণ মানুষকে।