সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অন্তরা বিশ্বাস

হাওয়া বইছে

অন্তরা বিশ্বাস

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৫৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার | আপডেট: ১১:৫৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

কেমন যেন ম্লান হল
সূর্যশিখাটিও
মাঝে মাঝে পারলে তারে
অগ্নি কিছু দিও।

একলা বসে ভেবেছিলাম
বেশ তো আছি
কবিতা আসে সকাল বিকাল
কাছাকাছি।

হঠাৎ কেমন মাঘের শীতে
বরফ জমা হিম
কবিতাও কি শীতেই কাবু
হারিয়ে গেল থিম?

উষ্ণতা যে ওটাই ছিল
শীতের দাপট থাকুক
একলা আমার বিকেলগুলো
আগের মতই কাটুক।